আজ থেকে নন্দীগ্রামে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় - The News Lion

আজ থেকে নন্দীগ্রামে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়নঃ    নন্দীগ্রামে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে সেখানে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কর্মীসভা করবেন তিনি। কর্মিসভার পর মানুষের দুয়ারে দুয়ারে যাবেন তিনি। এরপর আগামিকাল মনোনয়ন পত্র জমা দেবেন তিনি।


 আজ রাতে এক প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের একাংশের মানুষের মনে মুখ্যমন্ত্রীকে নিয়ে উচ্ছ্বাস রয়েছে। 


কেননা একটা সময়ে নন্দীগ্রামে জমিরক্ষার আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলেন এখানকার মানুষেরা। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়ার লেখার কাজও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। এরপর ১৩ মার্চ থেকে তিনদিনের জঙ্গলমহল সফর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.